Monday, March 18, 2019

ডোমেইন কেনার সময় যে বিষয়ের দিকে লক্ষ রাখবেন ! এবং কোথা থেকে একটি সঠিক ডোমেইন কিনবেন !!

ব্লগিং করছেন আর ডোমেইন কি সেটা জানেন না সেটা ভাবাই যাই না তবে নতুন যারা ব্লগিং শুরু করেছে তারা এই বিষয় ভাল নাও বুঝতে পারে । তবে আমি অনেক আগে একটি পোস্ট করেছিলাম এই বিষয়ে সেই পোস্ট দেখুন এখান থেকে । আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি ডোমেইন নেম কেনার সময় আপনি কোন কোন বিষয়ের দিকে লক্ষ রাখবেন এবং কোথা থেকে একটি সঠিক দামে সঠিক ডোমেইন কিনবেন । তাহলে চলুন শুরু করা যাই ।



ডোমেইন কেনার সময় যে বিষয়ের দিকে লক্ষ রাখবেন ! এবং কোথা থেকে একটি সঠিক ডোমেইন কিবেন !!



ডোমেইন কেনার সময় যে বিষয়ের দিকে লক্ষ রাখবেন !


ডোমেইন কেনার সময় যে বিষয়ের দিকে লক্ষ রাখবেন ! এবং কোথা থেকে একটি সঠিক ডোমেইন কিবেন !!


ডোমেইন নেম কেনার আগে অবশ্যই ডোমেইন প্রোভাইডার সাথে বিস্তারিত কথা বলে নিবেন। যেমন :-আপনার ডোমেইন এর ফুল কন্ট্রোল পাবেন কিনা,পরের বছর টাকা কেমন লাগবে , আপনার ডোমেইন এর কেমন নিরাপত্তা থাকবে।

ডোমেইন কেনার সময় আমরা যে ভুলটি করে থাকি তা হল তাড়াহুড় করে ডোমেইন কিনে ফেলি এই কাজটা কখনোই করা উচিত না। কেননা ডোমেইন একটা ইউনিক নেম যা আপনার বা আপনার প্রতিষ্ঠানের একক নেম, যার অদ্বিতীয়টি আর হবে না । তাই কেনার আগে ভাল করে ভেবে চিন্তে নিবেন। দরকার হলে এই পোস্ট ভাল করে পড়ে নিন ।

সব সময় খেয়াল রাখবেন ডোমেইন টি যেন টপ লেভেল হয়। যেমন- .Com, .Net, .Org । তবে .Com নেয়াই বাঞ্ছনীয়। কেননা .Com টাই বেশি ব্যবহার হয় এবং এটাই সহজ বোধ্য।
আপনার ডোমেইন আপনার প্রতিষ্ঠানের নামের সাথে মিলিয়ে পছন্দ করুন । যাতে ভিজিটর আপনার ডোমেইন দেখেই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে ধারনা নিতে পারে।
ডোমেইন নেম নির্বাচন এর ক্ষেত্রে ডোমেইন যথাসম্ভব ছোট রাখতে চেষ্টা করবেন এবং অর্থবোধক এবং কী ওয়ার্ড ভিত্তিক ডোমেইন নেবেন।

নিউমেরিক কী ব্যবহার না করাই ভাল এবং নামের মাঝে (-) ব্যবহার না করাই বাঞ্ছনীয় ।
ডোমেইনটি যাতে অন্য কোন জনপ্রিয় সাইটের সাথে মিলে না যায় সেদিকে খেয়াল রাখবেন । কেননা, এতে যেমন ভিজিটর দের মাঝে সংশয় তৈরি হবে তেমনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সমস্যা হতে পারে ।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment